ঢাকা শনিবার, ২১ মার্চ, ২০২৬

রূপপুর এনপিপি কর্মকর্তাদের জন্য ভৌত সুরক্ষা বিষয়ে রসাটমের প্রশিক্ষণ কোর্স


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১১-১২-২০২৩ দুপুর ৪:৩৯

সম্প্রতি রাশিয়ার রসাটম টেকনিক্যাল একাডেমীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সিকিউরিটি সার্ভিস কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। Operational Management of Engineering and Technical Means of Physical Protection Complex শীর্ষক কোর্সটি পরিচালনা করেন গ্লোবাল নিউক্লিয়ার সেফটি এন্ড সিকিউরিটি ইন্সটিটিউট (GNSSI)  এর বিশেষজ্ঞরা।

বিশেষ এই কোর্সটিতে অংশগ্রহণকারীদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অপারেশন্স বিষয়ে তাত্তিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কোর্সে যেসকল বিষয় অন্তর্ভূক্ত ছিল সেগুলো হলো বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করা, ডাটাবেজ তৈরি, আপদকালীন করণীয় ও অন্যান্য।

বাংলাদেশ দলের প্রধান এস. এম. ফাহাদ আহমেদ জানান যে, কোর্স থেকে অর্জিত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা আমাদের দায়িত্ব পালনে নিঃসন্দেহে সহায়তা করবে।

অংশগ্রহণকারী বাংলাদেশী কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে GNSSI  পরিচালক ইগোর বালাগোভ বলেন, “আপনারাই প্রথম যারা আপনাদের দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবেন। কাজটি কঠিন হলেও রোমাঞ্চকর। রুশ বিশেষজ্ঞদের সঙ্গে একই টীমে কাজ করার ফলে আপনারা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন”। 

রাশিয়া এবং অন্যান্য দেশের রাস্ট্রীয় সংস্থা এবং পারমাণবিক ও তেজস্ক্রিয় ঝুঁকিপূর্ণ বিভিন্ন স্থাপনাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের প্রশিক্ষনের ক্ষেত্রে রসাটম টেকনিক্যাল একাডেমীর GNSSI একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। 

রুশ প্রযুক্তি ও আর্থিক সহায়তায় বাংলাদেশের প্রথম পারমাণবিক স্থাপনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে। কেন্দ্রটিতে প্রতিটি ১,২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দু’টি ইউনিট থাকছে। প্রতি ইউনিটে বসবে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর যা সকল আন্তর্জাতিক নিরাপত্তা ও সুরক্ষা চাহিদা পূরণে সক্ষম। বিজ্ঞপ্তি

Sunny / Sunny

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক

যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু