ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় হতাহত-২


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১১-১২-২০২৩ রাত ৯:১১
যশোরের চৌগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন হতাহত হয়েছেন। সোমাবর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কে হাজরাখানা যাত্রী ছাউনি ও চৌগাছা পশুহাট সংলগ্নে মর্মান্তিক এই দুর্ঘটনা দুটি ঘটেছে। দুর্ঘটনায় আহত একজনকে যশোরে রেফার করা হয়েছে।
 
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চৌগাছা মহেশপুর সড়কের হাজরাখানা যাত্রী ছাউনির পাশে মোটরসাইকেল ও স্যালোচালিত টলির সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকলে আরোহী পাশ্ববর্তী মহেশপুর উপজেলার শংকরহুদা গ্রামের মাসুদ হোসেনের ছেলে শাওন হোসেন (২২) সড়কের উপর ছিটকে পড়ে। এ সময় দ্রুত গতীর একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত শাওন যশোর শহরে প্রয়োজনীয় কাজ সেরে নিজ বাড়িতে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 
এ দিকে সন্ধ্যা সাড়ে ৭ টার পরপরই চুয়াডাঙ্গা সদর উপজেলার কুড়ালগাছি গ্রামের বাবুল হোসেনের ছেলে পলাশ হোসেন (৩০) চৌগাছা হতে চুয়াডাঙ্গার উদ্দ্যশ্যে রওনা হয়। পথিমধ্যে চৌগাছা পশুহাট সংলগ্নে পৌছালে আলমসাধুর সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে সে সড়কে ছিটকে পড়ে। দুর্ঘটনায় তার পা ভেঙ্গে যাওয়ার পাশাপাশি মাথা ও বুকে আঘাত পাই। তার শারীরীক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসক দ্রুত যশোরে রেফার করেন। 
 
হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ বিএম সামছুজ্জামান বলেন, দুর্ঘটনায় একজন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন এবং অপরজন মারাত্মক আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোর রেফার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক