ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পিছন থেকে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা,অল্পের জন্য প্রাণে বাঁচলো চালক


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১২-১২-২০২৩ দুপুর ১:৭

গাজীপুরের কোনাবাড়ীতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ইব্রাহিম শিপন (৫০) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। এঘটনায় ট্রাক চাককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন নীট টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এর এপিএম মোটরসাইকেল চালক ইব্রাহিম শিফন। 

পুলিশও স্থানীয়রা জানায়,কোনাবাড়ী কলেজ গেট এলাকা থেকে বাইমাইলের দিকে অফিসের উদ্দেশ্যে যাচ্ছিল মোটরসাইকেলটি। একই দিক থেকে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিল দ্রুতগামী একটি ট্রাক। কোনাবাড়ি ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে আসলে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে ট্রাকটি। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুছে যায়। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন।

আহত ইব্রাহিম শিফন কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকার মৃত হাইফকির এর ছেলে। তিনি কোনাবাড়ী বাইমাইল এলাকায়  নীট টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ফিনিশিং সেকশনে এপিএম পদে চাকুরী করতেন। অপরদিকে ট্রাক চালক সোহেল রানা (২১) গাইবান্ধা জেলার সাগহাটা থানার সফিতলা গ্রামের আজিজুর রহমানের ছেলে। কোনাবাড়ী,ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার অনিক চৌধুরীর বলেন,তার ডান পায়ে হাঁটুর নিচে ক্ষত হয়েছে। তবে এখন শঙ্কামুক্ত  রয়েছে। 

জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আবু সাইদ বলেন, এঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে ট্র্যাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস