কারারক্ষীর দেহ তল্লাশি করে মিললো গাঁজা
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার এর মূল ফটকে গাঁজাসহ সোহেল রানা নামে এক কারারক্ষীকে আটক করা হয়েছে। তার কারারক্ষী নং- (১৪৩৩৫ )। আটকৃত সোহেল রানা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের হিকমত আলীর ছেলে।
কারা সূত্রে জানাযায়, সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টা সময় কারারক্ষী সোহেল রানা ডিউটিতে যাওয়ার সময় গেইটে কর্তব্যরত কারারক্ষী তার দেহ তল্লাশি করেন এবং মোজার ভিতর হতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। কারা কর্তৃপক্ষ গাঁজার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কারারক্ষী জানায় সে ভিতরে বন্দিদের দেওয়ার জন্য গাঁজা সঙ্গে নিয়ে কারাগারে প্রবেশ করতে চেয়েছিল। পরবর্তীতে কারা কর্তৃপক্ষ তার ব্যারাকে ট্রাংকের ভিতর থেকে আরো ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
পরে বিষয়টি কারা কর্তৃপক্ষ কোনাবাড়ি থানা পুলিশকে অবগত করলে পুলিশ রাত দশটা সময় গাঁজা সহ থানায় তাকে নিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মহিউদ্দিন ফারুক জানান, এঘটনায় ওই কারারক্ষীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ