ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

শাহজাদপুরে ধারাবাহিক ভাবে অচেতন হচ্ছে গ্রামবাসী ; অসুস্থ ২৫ জন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১২-১২-২০২৩ দুপুর ৪:৩৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে হঠাৎ করেই টিউবওয়েলের পানি পান করে ধারাবাহিক ভাবে অচেতন হয়ে পড়ছে গ্রামবাসি। গত ৩ দিনে পাঁচটি বাড়ির টিউবওয়েলে চেতনা নাশক ঔষধ মিশিয়ে শিশুসহ ২৫ জন অচেতন হয়ে পড়েছে এবং দুই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ফরিদপাঙ্গাসী পূর্বপাড়া গ্রামে গত বৃহস্পতিবার, শুক্রবার ও রবিবার এই তিনদিনে দূর্বৃত্তরা ৫ টি বাড়ির টিউবওয়েলের মধ্যে চেতনা নাশক ঔষধ দেয়। ফলে ঐসকল টিউবওয়েলের পানি পান করে এই সকল বাড়ির মানুষ অচেতন এবং অসুস্থ্য হয়ে পড়লেই দূর্বৃত্তরা সোনা ও টাকা চুরি করে নিয়ে যায়। চেতনা নাশক ঔষধ মিশ্রিত পানি খেয়ে ফরিদপাঙ্গাসী পূর্বপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে লাল মেম্বরের বাড়ির ৫ জন, রফিকুল প্রমানিকের বাড়িতে ৬ জন, শুক্রবার রাতে আশরাফ ফকির ও মনোয়ারা বেগমের বাড়িতে ৪ জন এবং রবিবার দুপুরে শহীদুল মাস্টারের বাড়ীতে শিশুসহ ১০ জন অসুস্থ্য হয়ে পড়ে। এসময় রফিকুল প্রমানিকের বাড়ি ও আশরাফ ফকিরের বাড়ী থেকে নগদ টাকা, সোনার গয়নাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার সম্পদ চুরি করে নিয়ে যায়। অসুস্থ্যরা কেউ স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে এবং অনেকেই সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনায় ঐগ্রামে আতঙ্ক বিরাজ করছে।

ফরিদপাঙ্গাসী পূর্বপাড়া গ্রামের ভুক্তভোগী শহীদুল মাস্টারের ছেলে মাসুম মাস্টার বলেন- গত তিনদিনে আমাদের গ্রামে ৫ টি বাড়ির টিউবওয়েলের পানি পান করে ২৫ জন মানুষ অসুস্থ্য হয়েছে। অনেকেই হাসপাতালে রয়েছে। আমার বাড়িতে শিশুসহ দশজন অসুস্থ্য হয়েছে। রফিকুল প্রমানিকের বাড়ি ও আশরাফ ফকিরের বাড়ী থেকে সোনা, টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। আমার বাড়ীতে রবিবার দুপুরে টিউবওয়েলের পানি পান করে অসুস্থ্য হলে বিকেলে টিনের বেড়া কেটে ভিতরে ঢোকার সময় আমার সুস্থ্যতা টের পেয়ে চোর পালিয়ে যায়। আমরা গ্রামবাসী খুবই আতঙ্কে আছি। প্রশাসনের কাছে এর প্রতিকার চাই। 

ভুক্তভোগী আশরাফ ফকির জানান- আমরা রাতে খাবার পর অচেতন হয়ে পড়ি। আমার ঘরে ধান বিক্রির নগদ টাকাসহ আমার বউয়ের গয়না চুরি করে নিয়ে গেছে। আমি এখন কিভাবে চলবো সেই চিন্তায় আছি।

এব্যাপারে শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার জানান- আমরা বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা চেষ্টায় আছি এই সিন্ডিকেটটাকে ধরতে।

এবিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আলম জানান- শুক্রবার ও শনিবার ফরিদপাঙ্গাসী থেকে বেশ কয়েকজন আননোন পয়োজন খাওয়া রোগী এসে ছিল। কয়েক জনকে এখান থেকে চিকিৎসা দেয়া হয়েছে। যাদের অবস্থা বেশী খারাপ তাদেরকে সিরাজগঞ্জ সদরে পাঠানো হয়েছে। আমাদের এখানে পরীক্ষা ব্যবস্থা না থাকায় আমরা আননোন পয়োজন হিসেবেই চিকিৎসা প্রদান করেছি। এ ব্যাপারে আমি ইউএনও সাহেবকে অবগত করেছি। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ