ফসলের রোগ-বালাই ব্যবস্থাপনায় সঠিক রোডম্যাপ তৈরী হবেঃ বশেমুরকৃবি উপাচার্য
ক্যাব ইন্টারন্যাশনালের (CABI) আয়োজনে ‘বাংলাদেশে ফসলের আক্রমণাত্নক কীটপতঙ্গের বিরুদ্ধে আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জোরদারকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গুলশানের লেকশোর হোটেলের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। এসময় তিনি বলেন, আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষির অনুভূমিক সম্প্রসারণ বা আবাদী জমি বাড়ানোর সুযোগ আমাদের নেই এবং উল্লম্ব সম্প্রসারণ বা জাত উন্নয়নেরও একটি নির্দিষ্ট সীমা রয়েছে। এই কর্মশালায় ফসলের রোগ-বালাই ব্যবস্থাপনায় একটি সঠিক রোডম্যাপ তৈরী হবে যা দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান অংশীদারিত্বের মাধ্যমে সফলভাবে বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য-সংরক্ষণ উইংয়ের পরিচালক জনাব মোঃ আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বশেমুরকৃবি’র কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. রমিজ উদ্দীন মিয়া ও প্রফেসর ড. রুহুল আমীন কর্মশালায় উপস্থিত ছিলেন।
অপরদিকে, বশেমুরকৃবিতে দিনব্যাপী বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। এসময় তিনি বলেন, বিএনকিউএফ রিপোর্ট একটি বিকশিত নথি যা সময়ে সময়ে পর্যালোচনা করা হয়ে থাকে।
সভাপতি পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন ও অতিরিক্ত পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. দীনেশ চন্দ্র সাহার সঞ্চালনায় কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডীনবৃন্দ ও বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied