ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবিতে শুরু হলো বাংলা উৎসব-১৪৩০


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ১২-১২-২০২৩ বিকাল ৫:৩২
"আমি আমার আমিকে চিরদিন, এই বাংলায় খুঁজে পাই" এই প্রতিপাদ্যকে নিয়ে প্রতি বছরের মত  এবারও  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ভাষা সাহিত্য পরিষদের আয়োজনে বাংলা উৎসব-১৪৩০ শুরু হয়েছে। যা শেষ হবে আগামী ১৯ ডিসেম্বর।  মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কেক কাটার মাধ্যমে উৎসবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। 
 
কেক কাটার পর বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্রে  হয়ে একটি র‍্যালি শুরু হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মূল ফটক হয়ে বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে এসে শেষ হয়।
 
এ উৎসবের অংশ হিসেবে ক্যারাম, ক্রিকেট, ব্যাডমিন্টন, লুডু, দাবা, তাস, ফুটবলসহ বিভিন্ন খেলা রয়েছে শিক্ষার্থীদের জন্য। শিক্ষকদের জন্য রয়েছে 'প্রিয়ার কপালে টিপ' খেলা। সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে রয়েছে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত, ধর্মীয় গান, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, বিতর্ক, উপস্থিত বক্তব্য, সৃজনশীল রচনা, অভিনয়, নাচ। এছাড়াও নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান রয়েছে এ আয়োজনে। 
 
কেক কাটার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন অনুষ্ঠানটির সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।
 
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, 'বাংলা বিভাগে বরাবরের ন্যায় এ বছরও শুরু হয়েছে বাংলা উৎসব-১৪৩০। প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পাশাপাশি মননশীল চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই উৎসবের আয়োজন।' 
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা, সহযোগী অধ্যাপক ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম, ড. মুহাম্মদ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক সুমাইয়া আফরীন সানি, নাহিদা বেগম, সাদিয়া আফরোজ সিফাত, সুমনা আক্তার, প্রভাষক মো: গোলাম মাহমুদ পাভেল সহ বিভাগের শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী