ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১২-১২-২০২৩ রাত ৯:৩০
যশোরের চৌগাছায় এক দিন যেতে না যেতেই আবারও সড়কে ঝরলো দুইটি প্রাণ। মঙ্গলবার বিকেলে চৌগাছা-ঝিকরগাছা সড়কে পলুয়া মসজিদের সামনে ট্রাকের সাথে মোটরসাইকেলের দুর্ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতি গ্রামের মৃত আলী বক্্র ছেলে নুর ইসলাম (৪০) এবং তার নিকট আত্মীয় একই ইউনিয়নের দুড়িয়ালী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে আয়ুব হোসেনকে (৫৫) সাথে নিয়ে মোটরসাইকেল যোগে পাশাপোল বাজার হতে ঝিকরগাছার ছুটিপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় চৌগাছার পলুয়া গ্রাম জামে মসজিদের সামনে পৌছলে বিপরীত দিক হতে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। ঘাতক ট্রাক চালক ও তার সহকারী ট্রাক ফেলে রেখে পাশেই কপোতাক্ষ নদ পার হয়ে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। 
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক