ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুজিববর্ষে ময়মনসিংহে পুনাকের গাছ রোপণ কর্মসূচি


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১১-৮-২০২১ বিকাল ৬:১৬
বুধবার (১১ ‍আগস্ট) ময়মনসিংহ পুলিশ লাইনসে গাছ রোপণ (বৃক্ষরোপণ) করে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী জিশান মির্জার উদ্যোগে বাংলাদেশ পুলিশ ও পুনাকের যৌথ আয়োজনে দেশের সকল পুলিশ ইউনিটে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বুধবার সকালে বাংলাদেশ পুলিশের আইজি ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এ কর্মসূচির উদ্বোধনের পরপরই ময়মনসিংহ পুলিশ লাইনসে পুনাকের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়।
 
এ কর্মসূচি সফল করতে বাংলাদেশ পুলিশ ও পুনাক ময়মনসিংহের আয়োজনে পুলিশ লাইনসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল (চেতনা অম্লান) সংলগ্ন মাঠে ১০টি ফলদ ও ঔষধী গাছ রোপণ করেন পুনাকের উপদেষ্টা ফাতেহা পারভীন লুনা ও রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার  হারুন অর রশিদ। এ সময় পুনাক সভানেত্রী মিসেস কানিজ আহমার ও ময়মনসিংহের পুলিশ সুপাার মোহা. আহমার উজ্জামান সাথে ছিলেন।
 
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার ও পুনাক নেত্রী ইসরাত তানজিয়া, ফারহানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, হাফিজুর রহমান, মো. আলাউদ্দিন, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ডিবির পরিদর্শক ফারুক আহাম্মেদসহ অন্য পুলিশ কর্শকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
এ সময় পুনাক উপদেষ্টা ফাতেহা পারভীন লুনা বলেন, পরিবেশ রক্ষায় বনায়নের কোনো বিকল্প নেই। তিনি পরিবেশ রক্ষায় সকলকে নিজ নিজ বাড়ির আঙ্গিনায় ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা লাগানোর আহ্বান জানান।
 
পুনাক সভানেত্রী মিসেস কানিজ আহমার বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে বৃক্ষরোপণ অপরিচার্য। তিনি বাসাবাড়ির আঙ্গিনা, খালি জমি, রাস্তার পার্শ্বে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা লাগানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান