ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে শিবচরের শাহজালালের মৃত্যু


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৪-১২-২০২৩ দুপুর ৪:২২

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন মাদারীপুর জেলার শিবচরের শাহজালাল(৩৫) নামের এক ব্যক্তি। 

বুধবার(১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ২ টার দিকে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গ শহরে এ ঘটনা ঘটে। 

নিহত শাহজালাল জেলার শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের দক্ষিন বাশকান্দি এলাকার শোনামিয়া মাদবরের ছেলে। সে দীর্ঘ  ৯ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় থাকেন।নিহতের চাচাতো ভাই সামাদ মাতুব্বর এ তথ্য নিশ্চিত করেছেন। ৃ

জানা গেছে, শাহ জালাল জীবিকার তাগিদে দীর্ঘ ৯ বছর ধরে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গ যান।সেখানে বরিশাল এলাকার গোপাল নামে একজনের সাথে একটি দোকান দেন। গত কাল দক্ষিন আফ্রিকার সময় রাত ৮ টার দিকে একদল সন্ত্রাসী তার নিকট চাঁদা দাবী করেন। এসময় চাঁদা দিতে অস্বীকার করলে গুলি করে হত্যা করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে আজ ভোরে নিহতের খবর বাড়িতে এলে শোকের ছায়া নেমে আসে বাড়িতে।

নিহতের চাচাতো ভাই সামাদ মাদবর বলেন,আমার ভাই ৮/৯ বছর যাবত বিদেশে গেছে।  ভোরে ওর  মৃত্যুর খবর পাই। আমাদের খুব কষ্ট হচ্ছে। 

নিহতের মা সুরিয়া বেগম বলেন,' আমার বাবারে দেড়মাস আগে বিয়ে করিয়েছি।মোবাইলে কাবিন করিয়েছি।কয়দিন পর বাবায় বাড়ি আইবো।বাড়িতে আমার বউমাকে আনবো।আর কিছুই হইলোনা।আপনারা আমার বাবার লাশটা দ্রত আনার ব্যবস্থা করেন।'

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার বলেন,এটি একটি মর্মান্তিক ঘটনা।মৃতদেহ দেশে আনতে যদি কোন সহায়তা দরকার হয় তাহলে আমরা সেটা করবো।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ