ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাংচুর


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৪-১২-২০২৩ দুপুর ৪:৪৯

মাদারীপুর শহরের কলাতলা এলাকায় এক প্রসূতিকে ভুল চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগ এনে মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের কলাতলা এলাকার মনু ব্যাপারীর স্ত্রী লাকি আক্তারের প্রসব বেদনা উঠলে বুধবার রাতে মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত ভিজিটর তাসলিমা বেগম একটি কন্যা শিশু প্রসব করান। পরবর্তীতে রোগী লাকি বেগমকে গুরুতর অসুস্থ দাবী করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়। সদর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লাকি আক্তার মারা যায়। রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের ভিজিটর তাসলিমা বেগম রোগী লাকির নাড়িভুড়ি টেনে ছিড়ে ফেলেছে। এতেই লাকি মারা গেছে। পড়ে যায় এই ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে মাদারীপুর মা ও শিশু কল্যাণকেন্দ্র ভাঙচুর চালায়। হাসপাতাল ভাঙচুরের ঘটনা শুনে মাদারীপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 
মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, হাসপাতাল ভাংচুরের ঘটনা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরে পরিবেশ স্বাভাবিক হয়।
মা ও শিশু কল্যাণকেন্দ্রের প্রধান ডা.আমেনা খাতুন বলেন,  ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ সঠিক নয়। এখানকার ভিজিটর সঠিক চিকিৎসাই দিয়েছে।

এমএসএম / এমএসএম

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?

টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত