ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গজারিয়ায় মহান বিজয় উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১২-২০২৩ দুপুর ১২:৩৩
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক এর নির্দেশনায়  গজারিয়া উপজেলায় মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়  প্রতিযোগিতার আয়োজন করেন গজারিয়া উপজেলা প্রশাসন।১৫ ডিসেম্বর ( শুক্রবার ) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় এ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 
ম্যারাথন প্রতিযোগিতায় ভোর ৬:১০ মিনিটে উপজেলা চত্বরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু করেন প্রতিযোগীরা।
নিবন্ধিত সকল দৌড়বিদকে ড্রাই ফিট জার্সি প্রদান করা হয়। যা পরিধান করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের জন্য স্বাস্থ্যকর নাস্তার ব্যবস্থা করা হয়। এছাড়াও দৌড়বিদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ফল, খেজুর ও খাবার পানি নিয়ে নির্ধারিত দূরত্ব পরপর সাহায্য কেন্দ্রে স্বেচ্ছাসেবীরা অবস্থান করেন।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তত্ত্বাবধানে চিকিৎসক ও নার্স ছিল এবং পুরো যাত্রাপথ জুড়ে স্কাউটের সদস্যরা ছিলো।ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু ভবেরচর মুক্তিযুদ্ধা কমপ্লেক্স সামনে অবস্থিত ব্রিজ পযন্ত গিয়ে একই পথে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ করেন।
 
ম্যারাথন প্রতিযোগিতায় সর্বমোট ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রত্যেক ফিনিশার তাদের কৃতিত্বের প্রমানক হিসেবে একটি সম্মাননা স্বারক দেওয়া হয়। পুরুষদের মধ্যে  চ্যাম্পিয়ন হয় ঢাকা থেকে আগত আসিফ বিশ্বাস (GA-10134), রানার আপ হয় ঢাকা থেকে আগত মোঃ ফরিদ (GA-10071),  ২য় রানার আপ হয় পাবনা থেকে আগত ইমরান হাসান (GA-10085), ৩য় রানার আপ হয় ঢাকা থেকে আগত রাকিবুল ইসলাম রাব্বি (GA-10136)।
 
মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন হয় ঢাকা থেকে আগত পাপিয়া খাতুন (GA-10081), রানার আপ হয় ঢাকা থেকে আগত লিপিয়া আক্তার (GA-10082), ২য় রানার আপ হয় কুমিল্লা থেকে আগত নুরুন নাহার(GA-10054)। পুরুষ বিজয়ী চ্যাম্পিয়ন কে ৩০ হাজার টাকার প্রাইজবন্ড, রানার আপ কে ২০  হাজার, ২য় রানার আপ কে ১০ হাজার, ৩য় রানার আপ কে ৭ হাজার এবং মহিলা   বিজয়ী চ্যাম্পিয়ন কে ৫ হাজার , রানার আপ কে ৩ হাজার, ২য় রানার আপ কে ২ হাজার  টাকার প্রাইজ বন্ড দেওয়া হয়। 
 
এই পুরষ্কার তুলে দেন ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি এম রাশেদুল ইসলাম,  ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, বাউশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক মিঠু, ইমামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, টেংগারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ লিটন মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন সহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের

বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি

দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ

গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের

ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার

দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা

নতুন কুঁড়ি স্পোর্টস রেজিস্ট্রেশনে জেলায় সেরা হাতিয়া: জাতীয় পর্যায়ে শীর্ষ ১৫-তে অবস্থান

কাউনিয়ায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি

কাউনিয়ার আমনখেতে বাম্পার ফলনের আশা, কৃষকের দুশ্চিন্তা পোকার আক্রমণ নিয়ে

রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক