ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মহান বিজয় দিবসে বাংলাদেশ ইয়ুথ ইউনিটির শীতবস্ত্র বিতরণ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৬-১২-২০২৩ বিকাল ৬:৫৫
বাংলাদেশ ইয়ুথ ইউনিটির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার সকালে গাজীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে সংগঠনের সভাপতি মাসুদ রানা এরশাদের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আহসান উল্লাহ বিপ্লব এর সঞ্চালনায় অসহায়, প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ও দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বাংলাদেশ ইয়ুথ ইউনিটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রক্তদান, বৃক্ষরোপণ, মাদক বিরোধী সমাবেশ, অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ হোসেন বুলবুল, দফতর সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আহমেদ আলী ইমন, এড. রেজাউল করিম রুবেল, মামুনউর রশিদ, মিজানুর রহমান, সাব্বির হোসেন, নাদিম মাহমুদ, ফারুক হোসেন, ইমাম সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহিন, মোঃমনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, নির্বাহী সদস্য মোশাররফ হোসেন, মতিউর রহমান, সালাউদ্দিন আহমেদ জনি, সাংবাদিক বাদামি বিপ্লব, রেজাউল করিম মোল্লা এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক জানে এ আলম, রেজাউল করিম রেজা, মোঃ কামাল হোসেন বাবুল, কাজী আঃ মান্নান সহ অন্যান্য সংবাদ কর্মীরা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত