ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নানা আয়োজনে গাজীপুর প্রেসক্লাবে মহান বিজয় দিবস পালিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৬-১২-২০২৩ বিকাল ৭:৩৯

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুর প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। জাতী গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করছে সেই সব শহীদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বপ্নের স্বাধীনতা। স্মরণ করছে সেইসব বীর সেনানীদেরকে যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেসব নর-নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মান জানাচ্ছে পুরো জাতি। মহান বিজয় দিবসে শনিবার সকালে গাজীপুর প্রেসক্লাব এর সদস্যরা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন। জেলা শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে এ শ্রদ্ধা জানান। সকাল সাড়ে সাতটায় প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনামুল হক এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, দফতর সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, সদস্য সাইফুল ইসলাম, সাদেক আলী, সাইফুল ইসলাম মানিক, আতিকুর রহমান, মানিক সরকার'সহ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত