ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মঠবাড়িয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি চুরি - ডাকাতির হিড়িক


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ১৭-১২-২০২৩ দুপুর ১২:৫২

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই দিনের ব্যবধানে ৫ টি ঘরে ডাকাতি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাত দল বিভিন্ন কৌশলে ঘরে উঠে নগদ টাকা স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুণ্ঠন করেছে ।আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় ডাকাতির ঘটনা ঘটেছে বলে গ্রামবাসীরা জানান।গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন। চলতি মাসে ৫ ডাকাতি ও পৌর এলাকায় ৩ টি চুরির ঘটনা ঘটলেও থানা পুলিশ এখন পর্যন্ত কোন কুলু উদঘাটন করতে পারেনি।
বুধবার  গভীর রাতে গ্রামবাসি মোবারক হোসেন (৫২) নামে এক ডাকাতকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আদালতে প্রেরণ করেছেন গ্রেপ্তারকৃত মোবারক হোসেন রাজাপুর উপজেলার গালুয়া নামক গ্রামের বাসিন্দা।এ ছাড়া বুধবার রাতে সূর্যমনি হাসানিয়া দাখিল মাদ্রসা ও ৫৪ নং পশ্চিম মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় নৈশ প্রহরীর উপস্থিতি টের পালিয়ে যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের হাবিব হাওলাদার ও নবী হোসেন হাওলাদারের ঘরে সংঘবদ্ধ ডাকাত দল বিভিন্ন কৌশলে উঠে নগদ টাকা স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে।

হাবিব হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম বলেন, ৮ থেকে ১০ সদস্যের ডাকাত দল তাদের ঘরে উঠে নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুটে নেয়। এসময় প্রতিবাদের চেষ্টা করলে তাঁকে ও তার পুত্রবধূকে ডাকাত সদস্যরা মারধর করে।

এদিকে এ ঘটনায় এলাকায় ব্যপক আতংকের সৃষ্টি হলে গ্রামবাসি সতর্কতা অবলম্বন করে ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। ১২ ডিসেম্বর বুধবার ওই একই গ্রামের ইদ্রিস ফরাজি, বাদশা ফরাজি, স্বপন হাওলাদারের ঘরে ডাকাতি করে ফেরার পথে গ্রামবাসি টের পেয়ে ধাওয়া করে ডাকাত মোবারক হোসেনকে আটক করে। এঘটনায় পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা স্বপন হাওলাদার মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

স্থানীয় ইউপি সদস্য মোঃ সগীর হোসেন আকন বলেন, আটককৃত ডাকাত মোবারক হোসেন স্বীকার করেছে তার সাথে আরও ৬ ডাকাত সদস্য ছিলো। তারা একসাথেই অনেক দিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে বলে জানিয়েছে।

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (অপারেশন)  আব্দুল হালিম জানান, এগুলো নিছক চুরির ঘটনা। মোবারক হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তিনি কোন তথ্য দিতে চাননি। তবে তিনি বলেন, বিষয়গুলো গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
     

 

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ