ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে মহান বিজয় দিবস পালিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৭-১২-২০২৩ দুপুর ২:৬

যথাযোগ্য মর্যাদায় শনিবার শাহজাদপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির এবং বঙ্গবন্ধু ম্যুরাল ও স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যে দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। এ সময় উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও শাহজাদপুর প্রেস ক্লাবসহ নানা পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯ টায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল বাশার উপস্থিত ছিলেন। পরে তিনি পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সম্মিলিত কুচকাওয়াজে সালাম গ্রহণ ও ডিসপ্লে প্রদর্শন করেন। দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়। আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান। অনুষ্ঠানে সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল বাশার, মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, আব্দুস সাত্তার কুদরতী প্রমুখ। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। 

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন