ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১৭-১২-২০২৩ দুপুর ২:১৪

 যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পৃথক পৃথক ভাবে কর্মসূচি পালন করেছে। সোনারগাঁ উপজেলার বিজয় স্তম্ভে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও সোনারগাঁও প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন। দিবসটি উপলক্ষে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে বিজয় দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বঙ্গবন্ধুর ভাষ্কর্য ও উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।পরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বর্নাঢ্য শারীরিক কসরত প্রদর্শন করা হয়।

কুজকাওয়াজ ও পুষ্প স্তবক প্রদর্শনে অংশ নেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার,উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেব নাথ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান