বাঘায় বিয়ের দারিতে ৩ সন্তানের জননীর ২ সন্তানের জনক বকুলের বাড়িতে অনশন
বিয়ের দাবিতে তিন সন্তানের জননী দুই সন্তানের জনকের বাড়িতে অনশন করছেন। রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজারসংলগ্ন মৃত আহম্মদ আলীর (মেম্বার) ছেলে বকুলের (৫০) বাড়িতে এঘটনা ঘটেছে। উপজেলার বাউসা ইউনিয়নের হেদাতীপাড়া গ্রামের আবু আবজালের স্ত্রী (২৬) তিন বছর যাবৎ মোবাইল ফোনে কথার মাধ্যমে প্রেমের পর শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে বকুলের সঙ্গে।
৩ সন্তানের জননী এই নারী বলেন, বকুলের কথায় আমি আমার স্বামীর (আবজালের) উপার্জনের টাকা-পয়সা এবং আমার নিজের গহনাসহ সবকিছু আস্তে আস্তে মনিগ্রামের বকুলকে দিয়ে আসছি। গত ৭ দিন আগে বকুলের কথামতো আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে পালিয়ে আমার মোবাইল ফোনটি বন্দ করে রাজশাহীতে এক হোটেলে ও খালার বাড়িতে ছিলাম। বকুল আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব তার বাড়ির সামনে আম গাছে গলায় দড়ি দিয়ে।
বিয়ের দাবিতে অনশনরত ভুক্তভোগী নারীর মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলতে থাকেন, এই বকুলই আমার মেয়ের সাথে প্রতিদিন মোবাইলে কথা বলত। ৭ দিন আমার মেয়েকে খুঁজে না পেয়ে বকুলকে জানালে সে আমার মেয়েকে বের করে দেয়। এখন আমার মেয়ের সব শেষ করেছে বকুল।
বকুলের স্ত্রী আরজুমান জানায়, আমার স্বামী ভুল করতেই পারে। মহিলাটি আমার বাড়িতে এলো কেন?
মনিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, ৭নং ওয়ার্ডের সদস্য মুকুল হোসেন ঘটনাস্থলে গেছেন এবং ঘটনা সত্য। তিনি মেয়েটির বাবা-মাকে ফোনে জানিয়েছেন। ছেলের বাড়ির লোকজন এখন বাড়িতে নেই, ফাঁকা বাড়ি। স্থানীয়ভাবে যদি ঘটনার মীমাংসা হয় ভালো, তা না হলে আইনের আশ্রয় নিতে বলেছি মেয়েটির বাবাকে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে ঘটনার কী হয় দেখা যাবে।
রাত ৮টায় এ নিউজ লেখা পর্যন্ত বকুল পলাতক ছিল।
এমএসএম / জামান
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.
“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা
Link Copied