নারী অধিকারের মাঝেই স্মার্ট বাংলাদেশ প্রতীয়মান
ভোটারের অর্ধেকেরও বেশি নারী ভোটারের অধিকার বাস্তবায়নের মাধ্যমেই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আর তাহলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষেরও বেশি সম্ভ্রম বিনাশ নারী মুক্তিযোদ্ধার স্বপ্ন বাস্তবায়ন হবে বলে মনে করে নারী অধিকার ফোরাম বাংলাদেশ (অরফবি)। বিজয় দিবস উপলক্ষ্যে ধানমন্ডি-৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পনের মাধ্যমে এমন মন্তব্য করে নারী অধিকার ফোরাম বাংলাদেশ (অরফবি)।
সংগঠনের সভাপতি মাহমুদা খানম মিলি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের অর্ধেকেরও বেশি নারী। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের নেতৃত্বে গেরিলা যুদ্ধ পরিচালিত হয়েছে। আজকের বিজয় দিবসের জন্য মহান মুক্তিযুদ্ধে আমাদের দুই লক্ষ্যেরও বেশি নারী তাদের সর্বোচ্চ ত্যাগ-সম্ভ্রম বিনাশ করেছে। আর এই নারীদের হাত ধরেই বাংলাদেশ আজকের বিজয় অর্জন করেছে।
মাহমুদা খানম মিলি আরও বলেন, পরিবার থেকে সমাজ ও রাষ্ট্রে নারী অধিকার যত বেশি প্রতিষ্ঠিত হবে, নারীর অধিকার যত শক্তিশালী হবে, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ ততবেশি এগিয়ে যাবে। আর ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীর অধিকারকে গুরুত্ব দিতে হবে।
আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাম্যের বাংলাদেশ বিনির্মাণে নারীর হাতকে শক্তিশালী করার মাধ্যমে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নারী অধিকার ফোরাম বাংলাদেশ (অরফবি)।
জাতীয় বিজয় দিবস উপলক্ষ্যে ধানমন্ডি-৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পনের সময় অন্যান্যদের মাঝে অংশগ্রহণ করেন অরফবি‘র সিনিয়র সহ-সভাপতি রোকসানা বিলকিস, সাধারণ সম্পাদক কোহিনুর আজাদ মলি, সাংগঠনিক সম্পাদক রেশমা আক্তার, সহ-সাংগঠিনক সম্পাদক নিপা হক মুমু, অভিনেত্রী তানভিন সুইটি, সোনিয়া আক্তার, রূপালি, মিনু, রিফাদুল হক মাহিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি