মাদারগঞ্জে জমজমাটভাবে চলছে জামাই মেলা
জামালপুরের মাদারগঞ্জে চরপাকেরদহ পলাশপুর গ্রামে জমজমাটভাবে চলছে জামাই মেলা। ৫ দিনব্যাপী জামাই মেলা শুরু হয়েছে ১৬ ডিসেম্বর। চলবে আগামি ২০ ডিসেম্বর পর্যন্ত। শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল । এসময় আরো উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার সহ স্থানীয় নেতৃবৃন্দ। মেলাটি মূলত মাছের মেলা। যমুনা নদীসহ বড় বড় দেশীয় মাছসহ দেশের বিল হাওড় ও সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে বলে মেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ জানিয়েছেন। তিনি বলেন, শীতকালে এই এলাকার জামাইদের শ্বশুরবাড়িতে দাওয়াত দেওয়ার রেওয়াজ অনেক দিনের ঐতিহ্য। তাই পৌষ মাসে জামাই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নদীর মাছ ছাড়াও লোকজ খাবার, কৃষি সামগ্রী, মৃৎশিল্প, চুড়ি ফিতা এবং নাগরদোলা, পুতুল নাচ, গ্রামীণ খেলাধুলার আয়েজন করা হয়েছে। ৫ দিনব্যাপী এই মেলায় প্রতিদিন হাজার হাজার মানুষের আগমন ঘটছে। দূরদূরান্ত থেকে দেখতে আসছে অনেক দর্শনার্থী।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত