ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কলমাকান্দায় ৫ স্ত্রীর স্বামী সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ১৯-১২-২০২৩ দুপুর ৩:৩

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মতিউর রহমান (৬০) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) দুইবারের সাবেক সদস্যের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। তিনি উপজেলার পোগলা ইউপির মূলগঁঅও গ্রামের ফজর উদ্দিনের ছেলে। নিহত মতিউর রহমান পাঁচ স্ত্রীর স্বামী এবং ১১ জন ছেলে ও সাত মেয়ে সন্তানের জনক ছিলেন জানা গেছে।

মঙ্গলবার সকাল ১১ টায় একই উপজেলার রামনাথপুর গ্রামের একটি পতিত জমি থেকে ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মতিউর রহমানের মুঠোফোনে কল আসে। পরে দুজন লোক এসে মোটরসাইকেল করে বাড়ি থেকে তাকে নিয়ে যান। সকালে তার ছেলে বাবুল মিয়া তাকে খোঁজতে বাড়ি থেকে বের হন। পরে জানতে পারেন রামনাথপুর এলাকার একটি পতিত জমিতে তার বাবার লাশ পড়ে আছে। খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর কীভাবে মৃত্যু হয়েছে তার প্রকৃত কারণ জানা যাবে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের