ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪১৩ শিক্ষার্থী পেলেন বিজয়ী পুরস্কার


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৯-১২-২০২৩ বিকাল ৫:৪০
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও 'আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৩' এর চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাসের ডরমিটরি ভবনে ৪১৩ জন চূড়ান্ত বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. হারুন-অর-রশিদ। এসময় উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার আবদুস সালাম হাওলাদারসহ বিভিন্ন কলেজের শিক্ষক ও বিজয়ী শিক্ষার্থীরা। 
 
খুলনার সরকারি আজম কলেজের বিজয়ী শিক্ষার্থী তাসনিম দিবা চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন। ৩২ টি ইভেন্টে সারাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিনস্থ সব কলেজ অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সারা বাংলাদেশের বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
 
এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বলেন, সারাদেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী  উপস্থিত শিক্ষার্থীদের অভিনন্দন। সারাদেশে এই আয়োজনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ জানান তিনি। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি