ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

গাজীপুরে নৌকার মাঝি রাসেলের বিশাল শোডাউন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৯-১২-২০২৩ রাত ১০:৫২

গাজীপুর-২ আসনে নৌকার মাঝি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল দলের সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিশাল শোডাউন করেছেন। মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শোডাউন'টি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে প্রতিমন্ত্রী রাসেল নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য ৭ তারিখ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নৌকায় ভোট চান।

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পঞ্চমবারের মতো গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে নৌকার মাঝি হিসেবে নির্বাচন করছেন জাহিদ আহসান রাসেল। তিনি প্রয়াত এমপি জননেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছেলে। 

শোডাউনে নৌকার পক্ষে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা জনস্রোতে পরিণত হয়। এসময় আশেপাশে ভোটারদের কাছে জানুয়ারির ৭ তারিখ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়েছেন এবং সাধারণ জনগণের কাছে দোয়া চেয়েছেন। একই সাথে তার পক্ষে দলীয় নেতা কর্মীরা  লিফলেট বিতরণ করেন।

উল্লেখ্য, ২০০৪ সালে তৎকালীন সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার খুন হওয়ার পর তার ছেলে জাহিদ আহসান রাসেল নৌকা প্রতীকে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর রাসেল ২০০৮ সালে, ২০১৪ সালে ও ২০১৮ সালে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন।

গাজীপুর-২ আসনে মোট ভোটার সাত লাখ ৭৮ হাজার ৯৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার তিন লাখ ৯১ হাজার ৩৪ জন৷ নারী ভোটার তিন লাখ ৮৭ হাজার ৯৫৬জন। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত