ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বশেমুরকৃবি'তে কর্মশালা, বাউবি'তে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২০-১২-২০২৩ বিকাল ৫:৩৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) দিনব্যাপী ’কৃষি আবহবিদ্যা বিভাগের এম.এস. গবেষণা প্রস্তাবনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের আবহবিদ্যা বিভাগের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় ৮টি গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন কৃষি আবহবিদ্যা বিভাগের এমএস কোর্সের শিক্ষার্থী নাঈমা জাহান, সাদিয়া আফরিন, মারুফ হোসেন, জারিন শোভা, আহনাফ রাফিত আলভি, নুশরাত জাহান পাপিয়া, কামরুন্নাহার এবং মারুফা বিনতে আলতাফ।
কৃষি আবহবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ নাসিমুল বারীর সভাপতিত্বে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন, কৃষি অনুষদের ডীন, বিভাগীয় শিক্ষকবৃন্দ এবং বাংলাদেশ ধান গবেষণা ও কৃষি গবেষণা প্রতিষ্ঠান থেকে আগত বিজ্ঞানীগণ অংশগ্রহণ করেন।

বাউবিতে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির আয়োজনে বুধবার মহান বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ ক্যাম্পাসের খেলার মাঠে অনুুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ উদ্বোধন করেন বাউবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। 
 
বাউবির শিক্ষকদের মধ্যে লাল দল এবং সবুজ দল এ দুটি দলে বিভক্ত হয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় সবুজ দল ৯ রানে জয়ী হয়। 

এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মো: আব্দুস সাত্তার এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. কে এম রেজানুর রহমান ও সাধারণ সম্পাদক ড. মোঃ শহীদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত