ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

চৌগাছায় গণমাধ্যম কর্মীদের সাথে নির্বাহী কর্মকতার মতবিনিময়


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২১-১২-২০২৩ বিকাল ৫:৩৮
যশোরের প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নবাগত নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 
 
মতবিনিময় সভায় অত্র উপজেলার বিভিন্ন বিষয়গুলো তুলে ধরে নির্বাহী কর্মকর্তার সাথে খোলামেলা আলোচনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় নবাগত নির্বাহী কর্মকর্তা সকল গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রশাসনের সাথে সাংবাদিকদের সম্পর্ক আছে। সমাজের নানা অসংগতি, সমস্যার তথ্য আমরা আপনাদের নিকট থেকে পেয়ে থাকি। তাই এই সম্পর্কে শুন্যতা তৈরি হলে জনগনের মধ্যে কখনো নেতিবাচক প্রভাব পড়ে।
 
তিনি বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব। এ সময় মতবিনিময়ে সাংবাদিকদের আগমনের জন্য তিনি ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী। 
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংবাদিক বাবলুর রহমান, খালেদুর রহমান, এম শাহীন, খলিলুর রহমান জুয়েল, অমেদুল ইসলাম, রিয়াজুল ইসলাম, আলমগীর কবীর, আব্দুস সাত্তার কিনে, কবিরুল ইসলাম, শওকত আলী, এ বি সিদ্দিক মন্টু,ইমাম হোসেন সাগর,  রেজাউল করিম সাগর, সুজন দেওয়ান,  নূরুল ইসলাম, সাব্বির হোসেন প্রমূখ।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের

নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ

চাঁদপুরে চাপে পড়ে এতিমখানায় টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন