ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সন্ত্রাস ও মাদকমুক্ত মঠবাড়িয়া গড়তে ঈগল মার্কায় ভোট দিন


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ২২-১২-২০২৩ দুপুর ১১:৫০

আগামী ৭ জানুয়ারি পিরোজপুরের মঠবাড়িয়া-৩ আসন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় টিকিকাটা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডা: রুস্তম আলী ফরাজী বলেন. মঠবাড়িয়াবাসীর সেবায় আমি আমার জীবনের ৫৬টি বছর পার করে একবার উপজেলা চেয়ারম্যান, চার বার এমপি’র দায়িত্ব গ্রহণ করে সততার সাথে কাজ করে এক সময়ের পিছিয়ে থাকা মঠবাড়িয়াকে তিলোত্তমা নগরীতে রূপ দিয়েছি। বর্ষাকালে গ্রাম গঞ্জের মানুষগুলো এখন আর শহরে আসতে দূর্ভোগ পোহাতে হয় না। যেদিকে তাকাবেন পিজঢালা রাস্তা ও বিদঘুটে অন্ধকার তাড়ানো আলোর ঝলকানিতে রাতের পরিবেশ যেন শহরের এক প্রতিচ্ছবি। তারপরও কিছু কাজ বাকী আছে, আল্লাহ্ বিজয় দিলে তার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ্। দুই মেয়াদেই ৪ হাজার কোটি টাকার এলাকার উন্নয়ন করেছি। যে কাজের বর্তমানে কিছুটা চলমানও রয়েছে। যা অন্য এলাকার বেলায় আকাশ কুসুম কল্পনার সামিল। আমার দ্বারা এটা সম্ভব এজন্য যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্নেহ করেন বিধায় কাজ করতে কোন বেগ পেতে হয় না। জাতীয় নেতা মহিউদ্দিন আহম্মেদ, এম.এ. জব্বার ইঞ্জিনিয়ার, ডা: আনোয়ার হোসেন (সাবেক এম.পি) বিগত দিনে এদের সাথেও আমার গঠনমূলক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। একে অপরের মাঝে সৌহার্দ্যপূর্ণ আচরণ এখনও মানুষের মুখে মুখে। অথচ আজ একটি পরিবার ত্রাস সৃষ্টি করে গোটা মঠবাড়িয়ায় যেন তাদের মত করে ৫ লাখ মানুষকে দাস বানিয়ে ফায়দা লুটতে উচ্ছাকাঙ্খার রঙিন স্বপ্নে বিভোর হয়ে আছে। আমার প্রতিদ্বন্দী প্রার্থীর দুই ভাই উপজেলা চেয়ারম্যান হয়ে ২০ কোটি টাকার  বরাদ্দ দিয়ে এমন একটি কাজ করেছে যার দৃশ্যমানতা তারা কোথাও দেখাতে পারবে না। সে অর্থ তছরূপ করে এলাকায় সন্ত্রাস ও কিশোর গ্যাং জন্ম দিয়ে সন্ত্রাসের নগরীতে পরিণত করেছে। তাদের উৎপাতে কোথাও কেউ নিরাপদ নয়। এ যেন এক মগের মুলূক। নিরীহ ভোটারদের মাঝে ত্রাস সৃষ্টি করতে উদ্দেশ্যে বিহীন আমার কর্মীদের ওপর হামলা শুরু করেছে। মঠবাড়িয়ার মানুষ বোকা নয়। অবদানহীন যদু মধু কে তারা ভোট দেবে না। ৭ জানুয়ারি নিরাদ মঠবাড়িয়ায় পুনরায় শান্তির সুবাতাস ফিরিয়ে আনতে সর্বস্তরের জনগণ আমার প্রতীক ঈগল মার্কায় ভোট দিয়ে আপনাদের প্রয়োজনে তার বাস্তবায়ন ঘটাবেন ইনশাআল্লাহ্। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আরিফ-উল-হক, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি সাকিল আহম্দে নওরোজ, এসময় উপস্থিত প্রায় ২ হাজারের অধিক জনগণ ঈগল প্রতীকে ডা: রুস্তম আলী ফরাজীকে ভোট প্রদানে দু’হাত তুলে দৃঢ় অঙ্গীকারে হ্যাঁ সূচক বাণী উদাত্ত কণ্ঠে সমন্বরে উচ্চারণ করেন। 

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু