বটিয়াঘাটায় সাংবাদিকদের সাথে তৃণমূল বিএনপির প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের মতবিনিময়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন -৯৯ (দাকোপ-বটিয়াঘাটা) মিলে খুলনা -১ অঞ্চল থেকে বাংলাদেশ তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন । এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমার নির্বাচনী এলাকা খুলনা - ১ আসন (দাকোপ-বটিয়াঘাটা) স্বাধীনতার ৫০ বছর কাল অতিবাহিত হলেও এখানকার মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি । এখানকার মানুষের রাস্তাঘাট, ব্রিজ-কালর্ভাট, শিক্ষা প্রতিষ্ঠান,ব্যবসা-বাণিজ্য সহ অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছে । আমি এখান থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে জয়যুক্ত হলে সকলকে সাথে নিয়ে পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক কাজ করে দেশের অন্যান্য এলাকার সমকক্ষে পৌঁছিয়ে নিয়ে যাবো ।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান