বয়স হয়েছে এখন অবসরে যানঃ জাহাঙ্গীর আলম
বয়স হয়েছে এখন অবসরে চলে যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে (এমপি) উদ্দেশ্যে করে একথা বলেন, গাজীপুর সিটি করপোরেশন এর সাবেক মেয়র এ্যাড.জাহাঙ্গীর আলম। তিনি আজ সকালে গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম রাসেলের সমর্থনে কাশিমপুরের শিবরামপুর এলাকায় গণসংযোগ ও পথসভায় এসে এ কথা বলেন। তিনি বলেন,১৫ বছর ধরে ক্ষমতায় আছেন এই এলাকার জনগণের জন্য কি করেছেন?এবার তরুণদের কাজ করার সুযোগ করে দিয়ে চলে যান।
জাহাঙ্গীর আলম আরো বলেন,আপনি (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী) ৫০ বছর ধরে গাজীপুরে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করে আসছেন। গাজীপুর জেলা আ.লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এই ৫০ বছরে গাজীপুরে একটি আ.লীগের পার্টি অফিস করতে পারেন নাই। না পারলেন দলের জন্যে কিছু করতে না পারলেন সাধারণ মানুষের জন্য কিছু করতে। বিগত ১৫ বছরে কাশিমপুরে একটি রাস্তা ঘাট করলেননা। উল্টো আমি দায়িত্বে থাকা কালে ৬০ ফিট রাস্তার কাজ আপনি ২৪ ফিট করে উদ্বোধন করেছেন।
কর্মী সমর্থক ও ভোটারদের উদ্দেশ্য করে জাহাঙ্গীর আলম বলেন,আপনারা আর ভয় করবেননা। যদি কেউ ভয়ভীতি দেখায় বা হুমকি দেয় তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার রেখে দিবেন। পরে যা করা লাগে আমি করবো। পুলিশ প্রশাসনের উদ্দেশ্য তিনি বলেন, অযথা হয়রানি করবেননা। যদি রেজাউল করিম রাসেলের একজন কর্মী সমর্থক এবং ভোটারদের পুলিশি হয়রানি করা হয় তাহলে ওই পুলিশ সদস্যের তাৎক্ষণিক বদলির ব্যবস্থা করবো। শুধু ওই পুলিশ সদস্যপর ছবি মোবাইল নাম্বার অথবা কল রেকর্ড রেখে দিবেন।
সাবেক এই মেয়র বলেন,গাজীপুর-১,২ এবং ৫ এই তিনটি আসনে নৌকার বিরুদ্ধে নয় ব্যক্তির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দিয়েছি। গণসংযোগে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো রেজাউল করিম রাসেল, কাশিমপুর থানার নির্বাচনী সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আশরাফুল আলম আসকর,ছাত্রলীগ নেতা সোলায়মান হোসেন।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার
হবিরবাড়ীর নির্বাচনী মাঠে আলোচনার শীর্ষে যুবনেতা জিয়াউর রহমান জিয়া
শালিখায় মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালি ঘরে ঝুলছিল ১৬ বছরের কিশোরের মরদেহ
অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার
মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি
শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট
বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার
পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার