ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

স্বতন্ত্র প্রার্থীর কর্মীসভায় এমপির ছেলের হামলা,গুলি, ককটেল বিস্ফোরণ


মোরশেদ আলম, সোনাইমুড়ী photo মোরশেদ আলম, সোনাইমুড়ী
প্রকাশিত: ২৪-১২-২০২৩ দুপুর ১২:৫৪
নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের নির্বাচনী পথসভায় নৌকার প্রার্থী মোরশেদ আলমের ছেলের নেতৃত্বে হেলমেট বাহিনির হামলার অভিযোগ ওঠেছে। এতে ৫ রাউন্ড গুলি ও ৫ টি হাতবোমা ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়।
 
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ির পাশে ও চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে চেয়ারম্যান আব্দুর রহমানের বসতঘর ভাঙচুর করে। 
 
জানা গেছে, স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের নিয়মিত প্রচারণার অংশ হিসেবে ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে সমর্থকরা পথসভায় যোগ দেয়। এসময় নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মোরশেদ আলমের ছোট ছেলে সাইফুল আলম দিপুর নেতৃত্বে একদল সংবদ্ধ হেলমেট বাহিনি অস্ত্র সশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায় বলে অভিযোগ করেন ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান। 
 
তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন প্রচারণার জন্য পথসভায় জড়ো হলে এমপির ছেলের নেতৃত্বে হেলমেট বাহিনি এসে অতর্কিত গুলি চালায় এবং ককটেল বিস্ফোরণ করতে করতে আমার বাড়িতে এসেও হামলা চালায়।
 
এদিকে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক গণমাধ্যমকে জানান, নিয়মিত নৌকার প্রার্থী মোরশেদ আলমের হেলমেট বাহিনির লোকজন এমপির ছেলে দিপুর নেতৃত্বে আমাদের লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। আজকে তার নেতৃত্বে হেলমেট বাহিনির লোকজন আমার নির্বাচনী প্রচারণায় হামলা চালায়। আমার লোকজনকে লক্ষ্য করে গুলি করে। নির্বাচনকে বানচাল করতে এবং ভোটারদের কেন্দ্রে না আসতে তারা এ হামলা চালিয়েছে। প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার চাই। আমি নিজেও এখন আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
 
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দীন বলেন,হামলার সংবাদ শুনে পরিদর্শন করেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ

ফরিদগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা আজাদ হোসেন রবিন গ্রেপ্তার

নরসিংদীতে অবৈধ সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় প্রবাসীর টাকা আত্মসাতের অভিযোগ, পাওনা চাইতে গিয়ে হুমকির দাবি

​স্বামী নেই ঘরে, গভীর রাতে ঢুকতেই গৃহবধূর ঘরে হাতেনাতে ধরা জামায়াত নেতা

সিরাজগঞ্জে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ চারজনের যাবজ্জীবন

পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ব্র্যাকের ত্রাণ বিতরণ

জয়পুরহাট সরকারি কলেজে “জুলাই-আগস্ট শহীদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট” উদ্বোধন

মুরাদনগরে আগুনে পুড়ে ছাই কৃষক মোস্তফার স্বপ্ন ক্ষতি ১৫ লাখ

পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বড় সুখবর: বিআরটিসির ৪টি বাস ভাড়ার উদ্যোগ

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও স্কুলে বেঞ্চ বিতরণ

আত্রাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পরিবেশ সুরক্ষায় বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত