ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফায়ারিং এ ২য় হলেন বশেমুরবিপ্রবির মালিহা ইসরাত


শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি photo শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ২৪-১২-২০২৩ দুপুর ১:২৭
সুন্দরবন রেজিমেন্ট ক্যাম্পিং-২০২৩ এ ফায়ারিং প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার  করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ  (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মালিহা ইসরাত।
 
১৫ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর তারিখ পর্যন্ত ৯ দিন ব্যাপী সুন্দরবন রেজিমেন্ট ক্যাম্পিং-২০২৩ পরিচালিত হয়।  ১৯ ডিসেম্বর ফায়ারিং ক্যাম্প অনুষ্ঠিত হয় তাতে ৫২০ জন ক্যাডেট অংশগ্রহন করেন। যার মধ্যে ইসলামিক বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরাও অংশগ্রহন করেন ।
 
ফায়ারিং ক্যাম্প শেষে বিজয়রদের পুরস্কার প্রদান করেন বিএনসিসি  মহাপরিচালকের সহধর্মিনী।ফায়ারিং এ ২য় স্থান অধিকারিনী  মালিহা ইসরাত অনুভূতি ব্যক্ত করে বলেন,  এত মানুষের সাথে প্রতিযোগিতা করে ২য় স্থান অধিকার করে পুরস্কার পাওয়াটা সহজ ছিল না। পুরো সুন্দরবন রেজিমেন্টের সবাই ফায়ারিং এ অংশগ্রহণ করেছিলেন। আমি ফায়ারিং এ ২য় স্থান  অধিকার করতে পারায় আমি খুবই আনন্দিত। আমার বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবির)হয়ে এমন অর্জন ভবিষ্যতে আরও  করতে চাই।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?