ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে জোরপূর্বক জায়গা দখল করে রাস্তায় অন্তর্ভুক্ত করার অভিযোগ


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৫-২০২১ দুপুর ৪:২০
সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের আদিত্যপুর গ্রামের বাসিন্দা মো. আবুল হোসেনের জায়গা দখল করে রাস্তায় অন্তর্ভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ‍একটি অভিযোগপত্র গত ২৭ মে উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করা হয়েছে।
 
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় (দ্বিতীয় পর্যায়) সত্যপুর হতে আদিত্যপুর কাপ্তান মিয়ার বাড়ির রাস্তা অবধি রাস্তা নির্মাণের কাজ চলমান রয়েছে। রাস্তার কাজ করতে আবুল হোসেনের ফসলি জমি থেকে ৬ ফুট গভীর করে মাটি উত্তোলন করা হয়েছে, যা ফসলের জন্য বিপর্যয়। অন্যদিকে, অভিযোগে বর্ণিত ৩৪০নং দাগের পশ্চিমাংশে ৩৬ ফুট বাই ৫ ফুট জায়গা জোরপূর্বক দখল করে রাস্তায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
 
আবুল হোসেন বলেন, এ বিষয়ে বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিমকে অবগত করেছি। কোনো পদক্ষেপ গ্রহণ না করায় উপজেলা প্রশাসনের দ্বারস্থ হই।
 
এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত