ভয়-ভীতি উপেক্ষা করে সবাইকে ভোট কেন্দ্রে আসার আহবান বাবলার
ঢাকা ৪ আসনের লাঙ্গলের প্রার্থী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, ভোট জনগণের অধিকার। আর এ ভোট যাতে লুন্ঠিত না হয়, সেজন্য সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে। সকল ভোটাররা যদি সজাগ থাকে, ভোট কেন্দ্রে আসে তাহলে যতবড় শক্তিশালীই হোক না কেনো জনগণের ভোট ছিনতাই করতে পারবে না।
রবিবার দিনব্যাপী শ্যামপুর-কদমতলীতে লাঙল মার্কায় ভোট চেয়ে গণসংযোগকালে জনসাধারণের মাঝে তিনি এসব কথা বলেন।
বাবলা জুরাইন খন্দকার রোড, তুলা বাগিচা, ৫৪ নং ওয়ার্ড আলমবাগ, মুন্সিবাড়ী, ৫৮ রাজাবাড়ি, নেমা শ্যামপুর, ওয়াসা রোড, পাল পাড়া, শিল্পাঞ্চল, ৫২ মুরাদপুর, মেডিকেল রোড, জুরাইনের সবুজবাগ, ৫৩ রিসিপাড়া, ৫১ মীর হাজিরবাগ, পশ্চিম দোলাইপাড়, পূর্ব দোলাইপাড়, ৫৯ মোহাম্মদবাগ, পূর্ব কদমতলী, মেরাজনগর, চাকদা, ঢাকা ম্যাচ, ওয়াসা কলোনী, ৪৭ ফরিদাবাদ, শহীদ নগর এলাকায় লাঙ্গলে ভোট চেয়ে গণসংযোগ করেন এবং লিফলেট বিতরণ করেন।
এসময় জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম, জাপা কেন্দ্রীয় নেতা সুজন দে, সরফুদ্দিন শিপু, শেখ মাসুক রহমান, শাহনাজ পারভীন, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শামসুদ্দিন কাজলসহ স্থানীয় যুব সংহতি, ছাত্রসমাজ, মহিলা পার্টি ও শ্রমিক পার্টির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি