সংসদে দলিতদের প্রতিনিধিত্ব দাবি
দেশের এক কোটি দলিত জনগোষ্ঠী স্বাস্থ্য, শিক্ষাসহ সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। জাতীয় সংসদসহ কোথাও এ জনগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিত্ব নেই। দলিতদের জন্য সংসদীয় আসন সংরক্ষণ করা প্রয়োজন বলে মনে করেন দলিত জনগোষ্ঠীর অধিকারকর্মী বিকাশ কুমার।
রোববার (২৪ ডিসেম্বর) ঢাকায় দলিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।
আলোচনায় অংশ নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের অধিকার আদায় না হলে সুষম উন্নয়ন সম্ভব না।
এ সময় দলিত সম্প্রদায়ের অধিকারকর্মী দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের অধিকারের সংখ্যালঘু কমিশন ও সংসদীয় ককাসের দাবি করেন।
এ বিষয়ে দলিত জনগোষ্ঠীর সদস্যরা সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর কাছে সংসদে আইন প্রণয়নের অগ্রগতি সম্পর্কে জানতে চান। এ বিষয়ে শামীম হায়দার বলেন, আইনে কিছু ব্যাপারে ঘাটতি আছে।
যেমন অপরাধ সংঘটিত হলে কী হবে, সেটা সম্পর্কে বলা নেই। নতুন সংসদ গঠিত হলে এটা নিয়ে আমি নির্বাচিত হলে আবার কথা বলব।
অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর কাছে দলিত জনগোষ্ঠী জানতে চায় আওয়ামী লীগ গত জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বাস্তবায়ন হয়নি। এবারের ইশতেহারে এ প্রতিশ্রুতি থাকবে তি না এবং ভবিষ্যতে বাস্তবায়নের বিষয়ে জানতে চায়।
এ প্রশ্নের জবাবে সাবের হোসেন চৌধুরী বলেন, প্রতিশ্রুতি থাকবে কি না সেটা আগেই বলা সম্ভব না। তবে প্রতিশ্রুতি যদি নাও থাকে তবে ভালো কাজের বাস্তবায়ন করা যাবে না, এমনটিও নয়। আমি আমার জায়গা থেকে কাজ করে যাব।
দলিত জনগোষ্ঠী সমাজের মূলধারায় ফিরতে যে সুপারিশগুলো করেছে—
১. শিক্ষা ঋণ ও কারিগরি প্রশিক্ষণসহ বিশেষ সেবা চালু করা।
২. শিক্ষা ও চাকরির ক্ষেত্রে কোটার ব্যবস্থা করা।
৩. রাজনৈতিক দলে ও সরকারে প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রে উদ্যোগী হওয়া।
৪. বৈষম্য নিরোধ আইন কার্যকর করা এবং এতে দলিত জনগোষ্ঠীর কথা উল্লেখ করা।
৫. সব নাগরিকের জন্য সবুজ, সুন্দর ও টেকসই নগরায়নে বিনিয়োগ করা।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন