ইবিথানা প্রেসক্লাব এর অফিস উদ্বোধন
কুষ্টিয়া জেলার ইবিথানাধীন প্রাচীনতম ঐতিহ্যবাহী ব্যবসায়ী কেন্দ্র হরিনারায়ণপুর বাজারে অবস্থিত ইবিথানা প্রেসক্লাব(ইপিসি)র নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে।লাল ফিতা কেটে শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া প্রেসক্লাব(কেপিসি)র সভাপতি হাজী মোহাম্মদ রাশেদুল ইসলাম বিপ্লব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ। শুভ উদ্বোধন শেষে ইবিথানা প্রেসক্লাব(ইপিসি)র সভাপতি ডক্টর মোঃ শাহানেওয়াজ হেলালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সাংবাদিকদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ রাশেদুল ইসলাম বিপ্লব বলেন,সাংবদপত্র সমাজের দর্পণ ও একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।সাংবাদিকরা তাদের লেখনি দিয়ে সমাজের পরিবর্তন ঘটাতে পারে। তিনি হলুদ সাংবাদিকতা পরিহার করে প্রকৃত সংবাদ জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের খুলনা বিভাগীয় সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ বলেন, সাংবাদিকতায় পুরুষদের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে।নারী সাংবাদিকরাও সমাজ পরিবর্তনে তাদের লেখনি দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,সহ-সভাপতি ডাক্তার আব্দুল মালেক,সাধারণ সম্পাদক তাপস সাহা,যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম নাঈম,সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার জাহিদ,অফিস সম্পাদক মোঃ কামরুজ্জামান রাজা, কোষাধক্ষ্য শংকর কুমার বিশ্বাস,আইন সম্পাদক মোঃ সুমন মল্লিক ও প্রচার সম্পাদক মোঃ সাব্বির আহমেদ রিন্টু প্রমূখ।
এমএসএম / এমএসএম
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন