ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে শ্রমিক ইউনিয়নের পাল্টা সংবাদ সম্মেলন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২-৮-২০২১ দুপুর ৩:৪৯
ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্র্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সুজন আলীর বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ‍আগস্ট) পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি জয়নুদ্দিন বলেন, সংগঠনের সাবেক সভাপতি সুজন আলী গত বুধবার যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে বলেছেন করোনার কারণে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের প্রণোদনার টাকা নিয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে আমরা মিথ্যা তথ্য ছড়িয়েছি। প্রকৃতপক্ষে সংগঠনের পুরো জেলায় ১১ হাজার শ্রমিকের বিপরীতে এ পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ শ্রমিক প্রণোদনার টাকা পেয়েছেন। এছাড়াও সম্প্রতি ১ হাজার ৩৮৪ জন শ্রমিকের নামের তালিকা ইউএনওর মাধ্যমে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। সুজন আলী যে ১৫২ জন শ্রমিকের তালিকা দিয়েছেন ওই তালিকা সংগঠনের কোনো তালিকা নয়। পরিমানে স্বল্পসংখ্যক হলেও প্রণোদনা পাওয়ায় আমরা প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি।
 
শ্রমিক আইনের একটি ধারা উল্লেখ করে কমিটির মেয়াদ শেষ হলেও রাষ্ট্রীয় জরুরি অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ বা অনুরূপ কোনো কারণে ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে দুই বছর বা প্রতিষ্ঠানপুঞ্জের ক্ষেত্রে ৩ বছরের মধ্যে নির্বাচন না হলেও ওই কমিটিকে অবৈধ ঘোষণা করা যাবে না। কিন্তু সুজন আলী সর্বশেষ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিদায়ী উল্লেখ করে মানহানিকর অপরাধ করছেন। আমরা ধারণা করছি নির্বাচন যাতে না হয় এবং হলে অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত আছেন সুজন আলী। তিনি বর্তমান সকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিজেই ইতিপূর্বে আপত্তিকর মন্তব্য করে আমাদের সংগঠনকে হেয়প্রতিপন্ন করেছেন। এ অবস্থায় সংগঠনের সাবেক সভাপতি সুজন আলীর মিথ্যাচার, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছাড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
 
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ও কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে