ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলায় ভেজাল মধুসহ আটক যুবলীগ নেতার ভ্রাম্যমাণ আদালতে দন্ড


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ২৫-১২-২০২৩ দুপুর ৩:৪১
বাগেরহাটের শরণখোলায় ভেজাল মধু তৈরীর সময় আবু সালেহ খলিফা (৪০) নামে এক প্রতারককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন বগী গ্রামের নিজ বাড়ি থেকে ভেজাল মধূ তৈরীর সময় স্থানীয় ইউপি সদস্য, প্রকৃত মধূ ব্যবসায়ী ও মৌয়ালরা ধরে তাকে পুলিশে সোপর্দ করেন। 
 
পরে রবিবার (২৪ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয় তাকে। সাউথখালী ইউনিয়নের বগী গ্রামের আ. রহমান খলিফার ছেলে ভেজাল মধুর কারবারি আবু সালেহ খলিফা বগী ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।   
 
স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রিয়াদুল পঞ্চায়েত বলেন, ভেজাল মধুর কারবারি আবু সালেহ বগী ওয়ার্ড যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক। অনেক চেষ্টার পর ভেজাল মধু তৈরীর সময় তাকে হাতেনাতে ধরা হয়েছে। তার কারণে সুন্দরবনের খাঁটি মধুর সুনাম নষ্ট হচ্ছে। তার কারখানায় আধা বস্তা চিনি, প্রায় ২০ কেজি ভেজাল মধু ও বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
 
ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েত আরো বলেন, ভেজাল মধুর দাপটে খাঁটি মধুর ব্যবসায়ী ও মৌয়ালরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু চিনি, চা পাতি আর কেমিক্যাল দিয়ে তৈরী করা মধু দামে কম হওয়ায় ব্যাপক বিক্রি হচ্ছে। স্থানীয় বিভিন্ন পাইকারদের কাছে এবং ঢাকা ও চট্টগ্রামেও লাখ লাখ টাকার ভেজাল মধু চালান করছেন আবু সালেহ। তার জরিমানা ছাড়াও আরো কঠোর শাস্তি হওয়া উচিৎ ছিল।
 
এব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সির্বাহী ম্যাজিস্ট্রে মো. জাহিদুল ইসলাম বলেন, ভেজাল মধু তৈরীর অপরাধে কারবারি আবু সালেহ খলিফাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ এবং পরবর্তীতে এধরণের কর্মকান্ড না করার অঙ্গীকার করলে মুক্তি দেওয়া হয় তাকে। জব্দকৃত ভেজাল মধু পানিতে ফেলে দেওয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত