ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বাড়ির সীমানা নিয়ে দ্বন্ধে বৃদ্ধ হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ২৫-১২-২০২৩ দুপুর ৩:৪১

বসত বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে চাঞ্চল্যকর বৃদ্ধ উমর আলী (৭০) হত্যা মামলার প্রধান আসামি মো. কাজিম উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

সোমবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হরিয়াখালী এলাকা থেকে কাজিম উদ্দিনকে আটক করা হয়। তিনি একই উপজেলার উচাখিলা ইউনিয়নের হাসের আলগী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অপারেশনস্্ অফিসার ও উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন।

র‌্যাব জানায়, হাসের আলগী গ্রামের মো. কাজিম উদ্দিন, ইসরাফিল (৫০), মো. সিরাজুল ইসলাম (৩২) তাদের সাথে ভুক্তভোগী উমর আলীর দীর্ঘদিন যাবত বসতবাড়ির সীমানা নিয়ে দ্বন্ধ চলমান ছিল। এ বিষয়কে কেন্দ্র করে তারা ভুক্তভোগীসহ তার পরিবারের সদস্যদের খুন জখমের হুমকি দিয়ে আসছিল। গত ১৬ ডিসেম্বর সকাল ১০টার দিকে ওই তিনজনসহ আরো অজ্ঞাত পাঁচ-সাতজন পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, লাঠিশোঠা এ ধরণের দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীর বাড়ির উঠানে প্রবেশ করে। পরে ভুক্তভোগীর স্ত্রী রেজিয়া খাতুন, মেয়ে মোছা. আছিয়া খাতুন ও ছোট ছেলের বউ মোছা. রিনা খাতুনদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাদেরকে এলোপাথারী মারপিঠ করতে থাকে। এ ঘটনা দেখে এগিয়ে আসলে প্রতিপক্ষের ধাক্কাধাক্কি ও আঘাতে ভুক্তভোগী মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই উমর আলী মারা যান।

র‌্যাব আরও জানায়, ঘটনার পরে ভুক্তভোগীর ছেলে মো. শহিদ মিয়া (৪৭) বাদী হয়ে ঈশ^রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামি কাজিম উদ্দিন এ মামলার মূলহোতা। ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানা পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের