ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

শিক্ষা ব্যবস্থা নিয়ে অপপ্রচার হচ্ছে, কোন অপপ্রচারে কান দিবেন না: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ২৫-১২-২০২৩ দুপুর ৩:৪৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রচারনার অংশ হিসেবে ডা. দীপু মনি'র হাইমচরে মহিলা সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক অপপ্রচার হয় আপনারা কোন অপপ্রচারে কান দিবেন না। নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে বিভ্রান্ত হবেন না। শেখ হাসিনার মার্কা নৌকা এই নৌকা দিয়ে স্বাধীনতা পেয়েছি উন্নয়ন পেয়েছি। মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে। আপনার ভোট নৌকায় দিতে স্বাচ্ছন্দ বোধ করেন। নৌকার ভরসা সোলনা আছে। আশাকরি আবারো নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এবং আমাকে বিজয়ী করবেন।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে আলগী উত্তর ইউনিয়নের বাজাপ্তী রমনি মোহন উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা আলগী বাজারে গণসংযোগ এবং বিকালে কেবিএন উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলগী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাসুদুর রহমান উজ্জ্বল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাচ্চু খাঁনের পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মহিলা ভোটারগন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ