গাজীপুর-১ আসনে নৌকার প্রচারণায় সিটির ১৮ কাউন্সিলর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলের একটি টিম। এসময় কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদও তাদের সাথে প্রচারণায় অংশ গ্রহণ করেন।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল থেকে মধ্য রাত পর্যন্ত কালিয়াকৈর উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা এলাকায় তারা এ প্রচারণা চালান।তারা প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের নিয়ে নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন। প্রচারণার পাশাপাশি কাউন্সিলরগণ বিগত বছরগুলোতে এলাকায় আ.লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যে উন্নয়ন হয়েছে তার চিত্র ভোটারদের মাঝে তুলে ধরেন। পরে ভোটারদের কাছে পূনরায় গাজীপুর-১ আসনে বাংলাদেশ আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী আ ক ম মোজাম্মেল হকের জন্য ভোট ও দোয়া চান কাউন্সিলরগণ।
গাজীপুর সিটি করপোরেশন এর ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও কোনাবাড়ী থানা আ লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্বাসউদ্দীন খোকন বলেন,১ থেকে ১৮ নং ওয়ার্ড পর্যন্ত সকল কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর আমরা এক যোগে উন্নয়ন এর মার্কা নৌকা বিজয়ের লক্ষে কাজ করছি।
কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ বলেন,ওর নিজস্ব কোন পুঁজি নাই (স্বতন্ত্র প্রার্থী)। নাম একটা পিছনে লইছে আপনারা কি জানেন?বাকী রাসেল। খালি প্রতিশ্রুতি দিবো পদ্মা সেতু ৫ টা বানায় ফালাইবো। স্বতন্ত্র প্রার্থী মো রেজাউল করিম রাসেলকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন,এই কয়দিন যে ডাবি (বুলি) মারছে আইজকা (আজকে) সব শেষ হইয়া (হয়ে) গেছেগা (গেছে)। গাজীপুর সিটি করপোরেশনের এর ১-১৮ নং ওয়ার্ড পর্যন্ত সকল কাউন্সিলর একত্রিত হয়ে নৌকার প্রচারণায় নেমেছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ