ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরের দত্তপাড়া ইউনিয়ন যুবলীগের নির্বাচনী প্রচারণায় নৌকার পক্ষে গণজোয়ার


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৫-১২-২০২৩ দুপুর ৪:২

প্রতীক বরাদ্দের পরেই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। মাদারীপুর ১ আসনের শিবচরে নৌকার প্রার্থী জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী পক্ষে নির্বাচনী প্রচারণায় গণজোয়ার উঠেছে বলে জানান ভোটাররা। প্রতিদিনই আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্র লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। লিফলেট বিতরণসহ ভোটের দিন কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিতে আহব্বান জানাচ্ছেন।

সরেজমিনে জানা গেছে, সোমবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার দত্তপাড়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে নির্বাচনী প্রচারণায় গণজোয়ার লক্ষ্য করা গেছে। সকাল দশটার দিকে দত্তপাড়া ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে যুবলীগের নেতা-কর্মীরা এসে জড়ো হন দত্তপাড়া। সেখানে ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) এর কবর জিয়ারতে অংশ নেন আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী। এসময় দত্তপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউল মাতুব্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিবচর উপজেলা যুবলীগের সভাপতি মো. ইলিয়াস হোসেন পাশা, দত্তপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. পান্নু চৌধুরী, দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মুরাদ মিয়া, দত্তপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পাভেল চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন পাশা বলেন,‘নৌকার পক্ষে আমরা যুবলীগ ইতোপূর্বে প্রতিটি ইউনিয়নে টিমওয়ার্ক করেছি। তারই ধারাবাহিকতায় আমরা উপজেলা যুবলীগ শিবচরের ১৮ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় টিম করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমরা আজ দত্তপাড়া ইউনিয়নের সকল এলাকায় যাবো। ভোটারদের কাছে ভোট প্রার্থনা করবো। এবং বিকেলে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর জনসভায় উপস্থিত থাকবো।’

জানতে চাইলে দত্তপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জিয়াউল মাতুব্বর বলেন,‘শিবচরের সাধারণ মানুষ চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরীকে ভালোবাসে। মূলত শিবচরের উন্নয়নের জন্য তার কোন বিকল্প নেই। আমরা নেতা-কর্মীরা ৭ তারিখের নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে ভোটের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে আহব্বান জানাচ্ছি। আমরা আশা করি এই নির্বাচনেও রেকর্ড সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হবেন আমাদের শিবচরের উন্নয়নের রূপকার নূর-ই-আলম চৌধুরী। তার পক্ষে এক গণজোয়ার বয়ে যাচ্ছে শিবচরের গ্রামে গ্রামে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা