নাটোরে উৎসব মুখর পরিবেশে বড়দিন পালিত
নাটোরের বড়াইগ্রামের ৬টি সহ জেলার ১১টি খ্রিস্টান ধর্মপল্লীতে উৎসব মুখর পরিবেশ ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে শুভ বড়দিন। ২৫ ডিসেম্বর যীশু খ্রিস্ট জন্মলাভ করায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই দিনটিকে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ হিসেবে পালন করে থাকে। বড়দিন উপলক্ষে সকল গির্জা ও ধর্মপল্লীর বাড়ি-ঘর সাজানো হয়েছে বর্ণিল সাজে। আল্পন করা হয়েছে গির্জা ও বাড়ির প্রাঙ্গণ। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। প্রর্দশন করা হয়েছে ক্রিসমাস স্টার। এছাড়া পিঠা-পুলির আয়োজন ও কীর্তণসহ বৈঠকের আয়োজন করা হয় বিভিন্ন ক্ষুদ্র মন্ডলীতে। জেলার সবচাইতে বড় ধর্মপল্লী বড়াইগ্রামের বনপাড়ার লুর্দের রানী মা মারীয়া ক্যাথলিক গির্জাতে সোমবার সকাল ৭টা ও ৯টায় বড়দিনের বিশেষ খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা খ্রিস্টযাগ পরিচালনা করেন। খ্রিস্টযাগ শেষে গির্জা প্রাঙ্গণে বড়দিনের কেক কাটা হয় ও পরে কীর্তণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, মোঃ আতাউর রহমান আতা বড়াইগ্রাম উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু সহ বিভিন্ন সুধীজন। এর আগে রবিবার রাতে বড়াইগ্রামের জোনাইল ও বনপাড়া সহ বিভিন্ন গির্জা পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা ও পুলিশ সুপার তারিকুল ইসলাম। খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘেœ বড়দিন উদযাপন করতে পারে তার জন্য গির্জাগুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড