লাঙলে ভোট চেয়ে পুরান ঢাকায় দিনব্যাপী হাজী মিলনের প্রচারণা
লাঙল মার্কায় ভোট দিয়ে পুরান ঢাকায় দিনব্যাপী গণসংযোগ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা ৭ আসনের জাপা প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।
সোমবার সকাল থেকে হরনাথ ঘোষ রোড, উর্দুরোড, লালবাগ রোড, ঢাকেশ্বরী রোড, বকসী বাজার, আগামাসি লেন, আগা সাদেক রোড, নাজিরা বাজার, বংশাল, মালিটোলা, তাতীবাজার, মিটফোর্ড, নয়াবাজার টিনপট্টি এলাকায় লাঙল মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালান তিনি। এসময় তিনি ৪টি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।
নির্বাচনী সভায় হাজী মিলন বলেন, পুরান ঢাকাবাসী সবসময় শান্তিপ্রিয়। যারা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে, চাঁদাবাজি করে তাদেরকে অত্র এলাকার মানুষ নির্বাচিত করবে না। তবে, এলাকাবাসীকে সজাগ থাকতে হবে, যাতে জনগণের ভোটাধিকার ছিনতাই না হয়। এরজন্য সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে। এবং সকল অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গণসংযোগকালে জাপা ঢাকা মহানগর নেতা আফতাব গনি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হুমায়ুন কবির কালা, কামাল হোসেন, কাজী জিয়াউদ্দিন জিয়া, কামাল হোসেন, হাজী মিলনের দুই পুত্র রাকিব উদ্দিন আবির, সাকিব উদ্দিন সিফানসহ স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি