ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত শ্যমপুর-কদমতলী গড়তে লাঙলে ভোট দিন : বাবলা


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২৫-১২-২০২৩ বিকাল ৫:১

শ্যামপুর ও কদমতলীকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাখতে ভোটারদের লাঙল মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা ৪ আসনের জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেন, আমি অত্র এলাকায় যতদিন এমপি ছিলাম ততদিন কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি। আপনারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গডফাদারকে ভোট দিবেন। এলাকায় শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিত করতে লাঙল মার্কাকে ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান তিনি 

সোমবার দিনব্যাপী লাঙল মার্কায় ভোট চেয়ে মীর হাজিরবাগ, জুরাইন বিক্রমপুর প্লাজা, তুলা বাগিচা, সবুজবাগ, ঋষি পড়া, ৫৪ নং ওয়ার্ডের আলমবাগ, মুন্সিবাড়ী, ৫৮ নং ওয়ার্ডের রাজাবাড়ি, নেমা শ্যামপুর, ওয়াসা রোড, পাল পাড়া, শিল্পাঞ্চল, ৫২ নং ওয়ার্ডের মুরাদপুর, মেডিকেল রোড, ৫৯ মোহাম্মদবাগ, পূর্ব কদমতলী, মেরাজনগর, চাকদা, ঢাকা ম্যাচ, ওয়াসা কলোনী এবং ৪৭ নং ওয়ার্ডের ফরিদাবাদ, শহীদ নগর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। 

গণসংযোগকালে বাবলার সাথে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শামসুজ্জামান কাজল, শাহনাজ পারভীনসহ শ্যামপুর-কদমতলী থানার জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে