ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

খুলনা -১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ডক্টর প্রশান্ত কুমার রায়ের পথসভা


গাজী তরিকুল ইসলাম, বটিয়াঘাটা photo গাজী তরিকুল ইসলাম, বটিয়াঘাটা
প্রকাশিত: ২৫-১২-২০২৩ বিকাল ৫:৪২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন -৯৯,( দাকোপ-বটিয়াঘাটা) মিলে খুলনা -১ অঞ্চলের বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গতকাল সোমবার দেশব্যাপী গণসংযোগ শেষে কৈয়া বাজার, নিজখামার, রাজবাঁধ, আলাইপুর জিরোপয়েন্ট, হোগলাডাঙ্গা, মোহাম্মদনগর, সাচিবুনিয়া, মাথাভাঙ্গা, তেঁতুলতলা ও চক্রাখালী বাজার সহ বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখছেন খুলনা -১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ডক্টর প্রশান্ত কুমার রায় । তিনি এসময় বক্তৃতায় বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলাম। কিন্তু দল দলীয় প্রতীকে মনোনয়ন বোর্ড আমাকে মনোনয়ন দেয়নি। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে ভোট যুদ্ধে প্রতিদ্বন্ধীতা করছি। আওয়ামীলীগ সরকার বারবার ক্ষমতায় থাকলেও সারাদেশের তুলনায় এ অঞ্চলের সাধারণ মানুষ সব কিছু থেকে বঞ্ছিত হয়েছে । এখানকার মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি।  আগামীতে (দাকোপ-বটিয়াঘাটার) অবহিত, বঞ্চিত ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক কাজ করতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ও স্মার্ট দাকোপ-বটিয়াঘাটা গড়তে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি । এসময় তার অনুসারীরা ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ডক্টর প্রশান্ত কুমার রায় আগামী দিনের দাকোপ-বটিয়াঘাটার বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নে বিষয়ে লিফলেট বিতরণ করার পাশাপাশি ভোটারদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে ভোট ভিক্ষা করেন। অন্যান্যের উপস্থিত ছিলেন প্রাণ গোপাল বৈরাগী, অ্যাডভোকেট রমেশ মল্লিক, অধ্যাপক অনুপম টিকাদার, প্রশান্ত কুমার মন্ডল প্রমূখ।

এমএসএম / এমএসএম

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান

কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ