ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

 মক্কায় বসুন্ধরা এমডির শাশুড়ির মৃত্যু


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৭-১২-২০২৩ দুপুর ৩:৩২

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের শাশুড়ি, কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত কে, এইচ, রশীদুজ্জামান দুদুর স্ত্রী আফরোজা জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পবিত্র ওমরাহ পালনরত অবস্থায় সৌদি আরবের মক্কায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আফরোজা জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এ ছাড়া কুষ্টিয়া জেলার সকল শ্রেণি-পেশার মানুষ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আফরোজা জামান ১৯৫৭ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা আফাজউদ্দিন খান এবং মা আকিমুন্নেসা। তার স্বামী কে, এইচ, রশীদুজ্জামান দুদু ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার তৎকালীন অ্যাপোলো হাসপাতালে (বর্তমানে এভারকেয়ার) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

কে, এইচ, রশীদুজ্জামান দুদু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রাবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ১৯৬৯ সালে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে তার অংশগ্রহণ ছিল।পরে তিনি আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃত্ব দেন। 

Sunny / Sunny

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে