আলফাডাঙ্গায় খান মঈনুল ইসলাম মোস্তাকের আগমণে নৌকার পালে হাওয়া
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাকের আগমণে নৌকার পালে হাওয়া লেগেছে।
নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানকে বিজয়ী করার লক্ষে আলফাডাঙ্গার বিভিন্ন হাট-বাজার ও পাড়া মহল্লায় গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক করে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন খান মঈনুল ইসলাম মোস্তাক।
একান্ত আলাপচারিতায় খান মঈনুল ইসলাম মোস্তাক বলেন, ফরিদপুর-১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল আমাকে মনোনয়ন দেয়নি। তবে আমার প্রতিশ্রুতি ছিল জননত্রেী শেখ হাসিনা নৌকা মার্কা দিয়ে জাকেই পাঠাবে আমি তার কাজ করবো।
তিনি ফরিদপুর-১ আসনের ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা জানুয়ারী মাসের ৭ তারিখে ভোট কেন্দ্রে এসে নৌকা মার্কা দেখে ভোট দিবেন। আলফাডাঙ্গা উপজেলার লোকজন বরাবর নৌকা মার্কায় ভোট দিয়ে এমপি বানান। আশা করি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ব্যতিক্রম হবে না। নৌকা মার্কার সাথে থাকুন, দলীয় সংসদ সদস্য সংসদে গেলে এলাকার উন্নয়ন নিয়ে কথা বলবেন। এলাকার ব্যপক উন্নয়ন হবে। উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট দিবেন।
আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর বলেন, খান মঈনুল ইসলাম মোস্তাক আলফাডাঙ্গার কৃতি সন্তান। তিনি এলাকার আসার পর থেকেই নৌকার পালে হাওয়া লেগেছে। তাঁর নিজ গ্রাম গোপালপুরসহ আলফাডাঙ্গা উপজেলায় বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ জনগণের বিগত দিনের সরকারের উন্নয়ন নিয়ে কথা বলছে। তাদেরকে উদ্ধুদ্ধ করছে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য। আশা রাখি আলফাডাঙ্গাবাসী নৌকা মার্কায় ভোট দিবে। ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জননেতা আব্দুর রহমান বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা