ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আন্জুমান আরা বেগমের চেহলাম অনুষ্ঠিত


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৩০-১২-২০২৩ দুপুর ৪:১৯

বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়ার সহধর্মিণী আন্জুমান আরা বেগম চিকিৎসারত অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত ৩:৩০ মিনিটে মারা গেছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা, ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ফেনী কলেজের সাবেক ভিপি, ফেনী জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি, ফেনী জেলা জাসদ (ইনুর)সাবেক সভাপতি, ফেনীতে স্বাধীনতার প্রথম পতাকা উওোলক প্রিন্সিপাল আবু তাহের ভূঁইয়ার সহধর্মিণী ছিলেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

তিনি  ইউনাইটেড হসপিটালে চিকিৎসারত অবস্থায় মারা যান। তিনি এর আগে বেশ কিছু দিন অসুস্থ ছিলেন। মৃত্যু কালে তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।তাঁর নামাজের জানাজা কুমিল্লা শহরের বিষ্ণুপুর মৌলভীপাড়া পোকশা বাবার মাজার প্রাঙ্গণ মসজিদে অনুষ্ঠিত হয়।তাঁরপর তার স্বামীর কবরের পাশে তাঁকে চীর নিদ্রায় শায়িত করা হয়।

তাঁর চেহলাম উপলক্ষে ২৯ তারিখ ঢাকার রামপুরা উলন বাজার মসজিদ,এতিমখানা ও মাদ্রাসা কমপ্লেক্সে মোশাররফ হুজুরের তত্বাবধানে ১৫০ জন কোরআনের হাফেজে পড়া শিশু, এতিমদের দিয়ে কোরআন খতম,দোয়া, মোনাজাত ও তবারক বিতরন অনুষ্ঠিত হয়।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা সাংবাদিক ইউনিয়ন,ঢাকা কালচারাল রিপোর্টাস ইউনিটি, হাতিরঝিল সাংবাদিক ফোরাম, বিএমএসএফ, ফেনী সাংবাদিক ইইনিটি, পিরোজপুর রিপোর্টাস ইউনিটি, কুমিল্লা রিপোর্টাস ইউনিটি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গভীর শোক জানিয়েছে।

তিনি সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতী (ডিইউজে, বিএফইউজে, ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা এর সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা সদস্য, সামী হোসেন চিশতী সিডনি ইউনিভার্সিটির পরিচালক,নটরডেম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সামী হোসেন চিশতী, সরকারি কর্মকর্তা মেহজাবীন আক্তার ডায়নার মা ছিলেন।

Sunny / Sunny

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে