দুই সন্তান নিয়ে পরিবারের কাছে ফিরতে চায় বোবা মেয়ে লতা
গুরুদাসপুরে দুই কন্যা সন্তানসহ লতা বেগম (৩৭) নামের এক বোবা নারীকে পাওয়া গেছে। তিনি কথা বলতে পারেন না। গত সোমবার সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের চরপিঁপলা বাজারে তাকে পাওয়া যায়। স্থানীয় এক ব্যক্তি ওই নারীকে আশ্রয় দিয়েছেন।
এবিষয়ে রবিবার সকালে গুরুদাসপুর থানায় একটি লিখিত ডায়েরী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আনা হয়েছিল ওই নারীকে। সেখানে অঙ্গভঙ্গির মাধ্যমে লতা বেগম নিজের পরিবারের কাছে ফেরার আকুতি জানান। গুরুদাসপুর উপজেলা প্রশাসন নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
চরপিঁপলা গ্রামের আখতারুজ্জামান বলেন, গত সোমবার সন্ধ্যায় চরপিঁপলা বাজারে ওই নারীকে দুই সন্তানসহ পাওয়া যায়। দুটিই কন্যা সন্তান। এক জনের বয়স আনুমানিক চার বছর অপরজনের আড়াই বছর হবে। কথা বলতে না পারায় পরিচয় জানাতে পারেননি ওই নারী। ভাঙ্গা ভাঙ্গা লেখায় নিজের নাম লতা বেগম, পিতার নাম আব্দুল হান্নান এবং মায়ের নাম বুলু বেগমের কথা জানিয়েছেন। এছাড়া অন্য কিছু লিখতে পারেন না।
তিনি বলেন, সোমবার সন্ধ্যায় পাওয়ার পর সন্তানসহ নারীকে নিজের বাড়িতেই আশ্রয় দিয়েছেন তিনি। এখানো সেখানেই আছেন। গত মঙ্গলবার থেকে আশপারে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে পরিচয় পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে তিনি ওই নারীকে নিয়ে থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এসেছিলেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, আপাতত ওই নারীকে স্থানীয় আখতারুজ্জামানের বাড়িতেই রাখতে বলা হয়েছে। থানার মাধ্যমে লতা বেগমের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাছাড়া কেউ ওই নারীর ছবি দেখে চিনতে পারলে তার কার্যালয়ে, ভূমি কর্মকাতার সাথে অথবা গুরুদাসপুর থানায় যোগাযোগের জন্য অনুরোধ করেন তিনি।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড