ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে ট্রাক প্রতীকের কর্মী কে পেটালো নৌকার কর্মীরা


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৩১-১২-২০২৩ দুপুর ১২:৫৮

নাটোরের বড়াইগ্রামে ট্রাক প্রতিকের সমর্থকের পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করে পাঁচজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের কচুগাড়ী ঈদগাঁহে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, জোনাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুম হোসেন,উপজেলার চামটা সিটগাড়ী গ্রামের জব্বার ফকিরের ছেলে জসিম উদ্দিন (৩২), বাহাদুর আলীর ছেলে আশরাফ আলী (৩৪), বর্ণী গ্রামের মৃত উকিল শেখের ছেলে রুবেল হোসেন (৩০) ও চামটা সরকার পাড়া গ্রামে মৃত ময়েন উদ্দিনের ছেলে শামিম হোসেন (৩৬)।

সাবেক জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম বলেন, আমরা দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নাটোর-৪ আসনের ট্রাক প্রতিকের প্রার্থী ও নাটোর জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মী সমর্থক। আমিসহ কয়েকজর কচুগাড়ী গ্রামে ইসলামী জালসায় অতিথি হিসেবে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের পক্ষ থেকে গিয়েছিলাম। ইসলামী জালসা থেকে ফেরার পথে কচুগড়ী ঈদগাঁহ এলাকায় পৌছালে নৌকা প্রতিকের কর্মী সমর্থক গুরুদাসপুর ধারাবাড়িষা গ্রামের হাবিব মন্ডল (৩২) জোনাইল ইউপি চেয়ারম্যানের ছেলে সোহেল রানা পটু (৪০), কচুগাড়ী গ্রামে বিপুল হোসেন (৩৫) ফরহাদ আলী (৩৮) ও অজ্ঞাত আরো ২০ থেকে ৩০ জন আমাদের উপর হামলা করে পাঁচটি মোটরসাইকেল ভাঙ্চুর করে। বাধা দিতে গেলে আমাদের চারজনকে পিটিয়ে আহত করে।

অভিযুক্ত সোহেল রানা পটু বলেন, আমি নগর ইউনিয়নের কুমারখালী গ্রামে নৌকার প্রচারনার কাজে ছিলাম। যার ছবি এবং ভিডিও আমার কাছে আছে। তারা নিজেরা এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে।বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

সহাকারী রিটার্নিং কর্মকর্তা আবু রাসেল বলেন, সহকারী কমিশনার ভুমি ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা