শিবচরে ঘন কুয়াশার সঙ্গে বইছে শীতল বাতাস
শৈত্যপ্রবাহ কারণে শিবচর উপজেলায় প্রচণ্ড শীত পড়েছে। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা উপজেলা। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। রবিবার ভোর রাত থেকেই কর্মক্ষেত্রে যেতে লোকজনকে বেশ বেগ পেতে হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কমলেও সূর্যের দেখা মেলেনি।
শনিবার দিবাগত মধ্য রাত (৩০ ডিসেম্বর) থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে, তাঁর সঙ্গে শীতল বাতাস কুয়াশায় ঢেকে আজে শিবচরের চারপাশ।
কাঁপানো শীত ও ঘন কুয়াশায় মধ্য রাত থেকে দুপুর ১টা পর্যন্ত লোকজন ঘর থেকে বের হতে পারছেন না। সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। তাই সকাল থেকেই উপজেলার সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল সীমিত রয়েছে।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গিয়ে দেখা যায়, সীমিত আকারে যানবাহন চলছে। ভোর থেকে দূরপাল্লার যানবাহন চললেও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে কম গতিতে যানবাহন চলাচল করছে। এ ছাড়া আঞ্চলিক সড়কগুলোতেও হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায় ছোট যানবাহন।
ভোরে শিবচর উপজেলার বিভিন্ন এলাকা-কাদিরপুর, বাশকান্দি, উমেদপুর ও চরাঞ্চলখ্যাত পাঁচ্চর, মাদবরের চর, বন্দরখোলা ও চরজানাজাত এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তায় তেমন লোকজন নেই। বেশিরভাগ মানুষ বাড়িতে অবস্থান করছেন।
স্থানীয়রা সকালের সময়কে জানান, ‘গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রবিবার সকাল থেকে ১টা পর্যন্ত কুয়াশা তার সাথে আবার হালকা বাতাস। গবাদিপশু নিয়েও আমাদের কষ্ট করতে হয়েছে।
সকালে হাঁটতে বের হওয়া পৌরসভার শামীম হাওলাদার বলেন, কুয়াশায় সকালে রাস্তায় হাঁটতে বের হওয়া খুব কষ্টের। বিশ হাত দুরে কি আছে তা দেখা যায় না। যানবাহন হেড লাইট দিয়ে চালালেও বেশি দুর থেকে তা নজরে পড়ছে না। এমন কুয়াশা ও শীতে সকালে হাঁটার কাজ ব্যহত হচ্ছে।
শিবচর থেকে পাঁচ্চরগামী অটোবাইকচালক শাহিন হোসেন বলেন, ‘ভোর থেকে রাস্তায় এসে অপেক্ষা করছি। হেডলাইট জ্বালিয়েও কাজ হচ্ছে না। সকাল ৯টা পর্যন্ত একটি ট্রিপ মারায় ৪৫ টাকা আয় হয়েছে। কয়েক দিন ধরে প্রতিদিন কুয়াশা পড়ছে। এতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে।’
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাকিল আহমেদ জানান, ভোর থেকেই অনেক কুয়াশা ও শীত পড়েছে। সকাল থেকে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে যানবাহন চলছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা